Published : 29 Jan 2026, 05:10 AM
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ১৮টি ম্যাচের মধ্যে ১৭টি ইতোমধ্যেই শেষ। শেষ ম্যাচটি ছিল বেনফিকা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে। ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে ৩-২ গোলে এগিয়ে ছিল জোসে মরিনিওর দল বেনফিকা। তবে এই ব্যবধান যথেষ্ট ছিল না। পর্তুগিজ ক্লাবটির নকআউট পর্বে যেতে প্রয়োজন ছিল আরও একটি গোল। অন্যদিকে, রিয়ালেরও দরকার ছিল একটি গোল। ম্যাচ ড্র হলে ম্যানচেস্টার সিটিকে ছাড়িয়ে শীর্ষ আট থেকে সরাসরি শেষ ষোলোতে জায়গা পেত টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়াল। এরপরই নাটকীয়তা! যোগ করা সময়ে রিয়ালের দুজন খেলোয়াড় লাল কার্ড পান।
ফ্রি কিক থেকে পাওয়া বলে হেড করে গোল করে বেনফিকাকে নকআউট পর্বে তুলে দেন গোলকিপার আনতলি ত্রুবিন। ৪-২ গোলে জিতে গোল ব্যবধানে মার্শেইকে পেছনে ফেলে নকআউট প্লে-অফে বেনফিকা। হেরে যাওয়া রিয়াল নবম স্থানে থেকে নকআউট প্লে-অফে জায়গা করে নেয়। তাদের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে রিয়াল নবম স্থানে, আর ১৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে পিএসজি। জয় পেলে বর্তমান চ্যাম্পিয়নরা সরাসরি শেষ ষোলোতে যেত। তবে ঘরের মাঠে ইংলিশ ক্লাব নিউক্যাসলের সঙ্গে ড্র করে পিএসজি। চমক দেখিয়ে নকআউট প্লে-অফে উঠেছে নরওয়ের বোডো/গ্লিমট।
তারা আজ মাদ্রিদে গিয়ে আতলেতিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে। কাইরাত আলমাতিকে হারিয়ে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে আর্সেনাল। দিনের সবচেয়ে বড় জয়টি পেয়েছে লিভারপুল। তারা কারাবাগকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে। আরও পড়ুন রোনালদো কি ৩৬৩ কোটি টাকার বিলাসবহুল ‘রিটায়ার্ড হোম’ বিক্রি করে দিচ্ছেন ১৩ ঘণ্টা আগে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি। রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল, জুভেন্টাস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, লেভারকুসেন, বরুসিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুগা, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বোডো/গ্লিমট ও বেনফিকা মার্শেই, পাফোস, ইউনিয়ন সেঁ–জিলোয়াস, পিএসভি আইন্দহফেন, বিলবাও, নাপোলি, কোপেনহেগেন, আয়াক্স, ফ্রাঙ্কফুর্ট, স্লাভিয়া প্রাগ, ভিয়ারিয়াল ও কাইরাত আলমাতি। আরও পড়ুন ‘মেসি ঈশ্বরের আশীর্বাদ পাওয়া এক জাদুকর, আর রোনালদো...’ ১৮ ঘণ্টা আগে পিএসজি ১-১ নিউক্যাসল ম্যান সিটি ২-০ গালাতাসারাই লিভারপুল ৬-০ কারাবাগ ডর্টমুন্ড ০-২ ইন্টার মিলান বার্সেলোনা ৪-১ কোপেনহেগেন আর্সেনাল ৩-২ কাইরাত লেভারকুসেন ৩-০ ভিয়ারিয়াল আতলেতিকো ১-২ বোডো/গ্লিমট বেনফিকা ৪-২ রিয়াল মাদ্রিদ ফ্রাঙ্কফুর্ট ০-২ টটেনহাম ব্রুগা ৩-০ মার্শেই পিএসভি ১-২ বায়ার্ন আয়াক্স ১-২ অলিম্পিয়াকোস নাপোলি ২-৩ চেলসি মোনাকো ০-০ জুভেন্টাস ইউনিয়ন ১-০ আতালান্তা বিলবাও ২-৩ স্পোর্তিং সিপি পাফোস ৪-১ স্লাভিয়া প্রাগ আরও পড়ুন কেইন-এমবাপ্পে-হলান্ড: সোনার জুতোর লড়াইয়ে কে এগিয়ে ২৭ জানুয়ারি ২০২৬।