Published : 09 Feb 2026, 01:08 PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর গত রাতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করেছে। অধিদপ্তরের ওয়েবসাইটে ৬১টি জেলার নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে। এই ফল অনুযায়ী, সুনামগঞ্জ জেলা থেকে সর্বোচ্চ ৬৩৫ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, মাদারীপুর জেলায় সবচেয়ে কম, মাত্র ৭৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
জেলাওয়ারি ফল বিশ্লেষণে দেখা যায়, কক্সবাজারে ১৪০ জন, কিশোরগঞ্জে ২৭৫ জন, কুড়িগ্রামে ৪৯৩ জন, কুমিল্লায় ৫০৮ জন, কুষ্টিয়ায় ২৩০ জন, খুলনায় ২৭৫ জন, গাইবান্ধায় ৪৫৬ জন, গাজীপুরে ১৩৩ জন, গোপালগঞ্জে ১৬২ জন, চট্টগ্রামে ৫৫১ জন, চাঁদপুরে ১৩২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪৪ জন, চুয়াডাঙায় ১০৭ জন, জয়পুরহাটে ৭৯ জন, জামালপুরে ১৩৬ জন, ঝালকাঠিতে ১১৯ জন, ঝিনাইদহে ১৮২ জন, টাঙ্গাইলে ২০১ জন, ঠাকুরগাঁওয়ে ২৯৯ জন, ঢাকায় ২৫৮ জন, দিনাজপুরে ৪৮১ জন, নওগাঁয় ২৪৯ জন, নড়াইলে ১০৩ জন, নরসিংদীতে ১২৭ জন, নাটোরে ২০৬ জন, নারায়ণগঞ্জে ১৪৮ জন, নীলফামারীতে ২১৯ জন, নেত্রকোনায় ১৭৬ জন, নোয়াখালীতে ২৬১ জন, পঞ্চগড়ে ২২০ জন, পটুয়াখালীতে ৩৪৪ জন, পাবনায় ১৫১ জন, পিরোজপুরে ২৫২ জন, ফরিদপুরে ১৭৩ জন, ফেনীতে ৯৯ জন, বগুড়ায় ৩০৭ জন, বরগুনায় ১৯৬ জন, বরিশালে ৩৭১ জন, বাগেরহাটে ১৮৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৫৬ জন, ভোলায় ২৫৬ জন, ময়মনসিংহে ২৫৯ জন, মাগুরায় ৮৮ জন, মানিকগঞ্জে ১০৪ জন, মুন্সিগঞ্জে ২২০ জন, মেহেরপুরে ৯৭ জন, মৌলভীবাজারে ৩৬৫ জন, যশোরে ২৯০ জন, রংপুরে ৩৯৭ জন, রাজবাড়ীতে ৮৪ জন, রাজশাহীতে ১৬৭ জন, লক্ষ্মীপুরে ১৩৪ জন, লালমনিরহাটে ২৩৫ জন, শরীয়তপুরে ১২৭ জন, শেরপুরে ১০৯ জন, সাতক্ষীরায় ১৯৯ জন, সিরাজগঞ্জে ৪১৯ জন, সিলেটে ৪৭৯ জন এবং হবিগঞ্জে ২৪২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ২২ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ এবং ডোপটেস্ট রিপোর্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। স্বাস্থ্যগত সনদে কোনো প্রার্থীকে নিয়োগের অযোগ্য ঘোষণা করা হলে, তিনি নিয়োগের জন্য বিবেচিত হবেন না। নির্বাচিত প্রার্থীদের ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও মূল সনদসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত থাকতে হবে। জেলাভিত্তিক ফল দেখতে এখানে ক্লিক করুন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে ৩ মাসের ইন্টার্নশিপের সুযোগ, যেখানে ১০ জন নির্বাচিত পাবেন এবং মাসিক ভাতা ১০০০০০ টাকা। এই সুযোগটি ৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত উপলব্ধ।।
গাজীপুরে মর্মান্তিক হত্যাকাণ্ড: মা ও শিশুসহ ৫ প্রাণ কেড়ে নিল এক নিষ্ঠুর পিতা!