Published : 12 Feb 2026, 06:03 AM
পটুয়াখালীর কলাপাড়ায় কোস্টগার্ডের অভিযানে বস্তাভর্তি নগদ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক কাজল মৃধা আটক হয়েছেন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বিবিসি বাংলাকে জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে। তিনি বলেন, “কোস্টগার্ড আটককৃত ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে, যা বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে গণনা করা হচ্ছে।
” স্থানীয় প্রশাসনের ধারণা, বস্তায় প্রায় অর্ধকোটি টাকা থাকতে পারে। ইউএনও আরও জানান, তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, তিনি বিএনপির এক নেতাকে কোস্টগার্ডের হাতে আটক হওয়ার খবর পেয়েছেন, তবে এখনো পর্যন্ত আটককৃত ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়নি।
।
চালকবিহীন পথচলা! নিজ হাতে গাড়ির স্টিয়ারিং নিয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী