Published : 23 Feb 2026, 03:05 PM
আন্তর্জাতিক অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ)-এর অধীনে আরোপিত অবৈধ শুল্ক আদায় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) সংস্থাটি অবশেষে বন্ধ করে দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, পূর্ব উপকূলীয় সময় অনুযায়ী মঙ্গলবার ১২টা ১ মিনিট থেকে এই শুল্ক আদায় সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। সুপ্রিম কোর্ট এই শুল্ককে অবৈধ ঘোষণার প্রায় তিন দিন পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। সিবিপি তাদের কার্গো সিস্টেম মেসেজিং সার্ভিসের (সিএসএমএস) মাধ্যমে জাহাজ এবং আমদানিকারকদের কাছে পাঠানো বার্তায় জানিয়েছে, মঙ্গলবার থেকে ট্রাম্প প্রশাসনের আইইইপিএ-সংক্রান্ত সকল শুল্ক কোড নিষ্ক্রিয় করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেও ট্রাম্প প্রশাসন পাল্টা শুল্ক আরোপ করা থামিয়ে দেননি।
আদালতের নির্দেশের পর তিনি প্রথমে ১০ শতাংশ এবং পরবর্তীতে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেন, তবে ভিন্ন একটি আইনের অধীনে। সিবিপি সুপ্রিম কোর্টের রায় ঘোষণার কয়েক দিন পরেও কেন বন্দরে শুল্ক আদায় চালিয়ে যাচ্ছিল, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। এছাড়া, ইতোমধ্যেই যে শুল্ক আদায় করা হয়েছে, তা আমদানিকারকদের ফেরত দেওয়া হবে কিনা, সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করেনি সংস্থাটি। তবে বার্তায় স্পষ্ট করা হয়েছে, এই শুল্ক আদায় বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের অন্যান্য শুল্কের ওপর কোনো প্রভাব ফেলবে না। এর মধ্যে রয়েছে ২৩২ নম্বর ধারা অনুযায়ী জাতীয় নিরাপত্তা শুল্ক এবং ৩০১ ধারা অনুযায়ী অন্যায় বাণিজ্য শুল্ক।
সিবিপি জানিয়েছে, প্রয়োজনে তারা আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে বণিক সম্প্রদায়ের কাছে অতিরিক্ত নির্দেশিকা পাঠাবে। রয়টার্স শুক্রবার জানিয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের কারণে আইইইপিএ শুল্ক থেকে অর্জিত প্রায় ১৭৫ বিলিয়ন ডলার (১৭ হাজার ৫০০ কোটি ডলার) ফেরত দিতে হতে পারে। একটি গবেষণা বলছে, যুক্তরাষ্ট্র প্রতিদিন আইইইপিএ থেকে ৫০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।।
energy সহযোগিতা: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দিগন্ত উন্মোচন