Published : 02 Mar 2026, 03:06 PM
সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে (টিটিসি) ভাষা শিক্ষার মানোন্নয়নে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ৯৯ জন অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ দিচ্ছে। জাপানিজ, কোরিয়ান, আরবি, জার্মান, ইতালিয়ান ও ইংরেজি—এই ছয়টি ভাষায় দক্ষ ব্যক্তিরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ১৮ মার্চের মধ্যে ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। পদের বিভাজন নিচে দেওয়া হলো: জাপানিজ ভাষা: ৫০টি পদ। ইংরেজি ভাষা: ২০টি পদ। আরবি ভাষা: ৮টি পদ। ইতালিয়ান ভাষা: ৮টি পদ। জার্মান ভাষা: ৭টি পদ। কোরিয়ান ভাষা: ৬টি পদ।
বিস্তারিত জানতে ক্লিক করুন। ১৩৫৯৯ অধ্যক্ষ-উপাধ্যক্ষ-প্রধান শিক্ষক পদে আবেদন, পরীক্ষা এপ্রিলে। জাপানিজ, কোরিয়ান, জার্মান ও ইতালিয়ান ভাষার ক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি পাশ এবং সংশ্লিষ্ট ভাষায় নির্দিষ্ট দক্ষতা (যেমন: JLPT N3, TOPIK Level-3 ইত্যাদি) থাকতে হবে। ইংরেজি ও আরবি ভাষার ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। যারা সংশ্লিষ্ট দেশে কাজ করেছেন বা অভিজ্ঞ, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত প্রশিক্ষকেরা প্রতি ঘণ্টার জন্য ৮০০ টাকা হারে সম্মানী পাবেন, তবে দৈনিক সর্বোচ্চ ৪ ঘণ্টার জন্য এই সম্মানী প্রযোজ্য হবে। আরও জানতে ক্লিক করুন: ব্র্যাকে চাকরি, সিজিপিএ ২ হলেই সুযোগ, বেতন ৩২ হাজার টাকার বেশি। আগ্রহী প্রার্থীদের বিএমইটির ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের স্ক্যান কপি অনলাইনে জমা দেওয়ার পাশাপাশি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণস্বরূপ সত্যায়িত অনুলিপি সহ মূল আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে।
সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনের ঠিকানা: মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), ৮৯/২, কাকরাইল, ঢাকা। আরও পড়ুন: পিএসসিতে নন-ক্যাডারে সরাসরি নিয়োগ, ৪৪৬টি পদ। জাপানিজ ভাষা ছাড়া অন্যান্য ভাষার লিখিত ও মৌখিক পরীক্ষা ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। জাপানিজ ভাষার পরীক্ষা হবে ১০ এপ্রিল। উভয় পরীক্ষা ঢাকার মিরপুরের ‘ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট’ (DTTTI)-এ অনুষ্ঠিত হবে।।
গাজীপুরে মর্মান্তিক হত্যাকাণ্ড: মা ও শিশুসহ ৫ প্রাণ কেড়ে নিল এক নিষ্ঠুর পিতা!