Published : 18 Mar 2026, 03:05 PM
নিউইয়র্কের বেলরোজের সিরাজি করাহী রেস্টুরেন্টে সম্প্রতি এক মনোমুগ্ধকর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নর্থ আমেরিকায় বসবাস করা এসএসসি ‘৮৩ এবং এইচএসসি ‘৮৫ ব্যাচের বন্ধুরা এই পুনর্মিলনের আয়োজন করে। এটি ছিল শুধু একটি ইফতার নয়, বরং বহু বছর পর প্রাণের বন্ধুদের সাথে সাক্ষাতের এক আনন্দঘন মুহূর্ত। নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুরা স্ত্রী ও সন্তানদের নিয়ে সন্ধ্যা ৬টার মধ্যেই অনুষ্ঠানে যোগ দিতে শুরু করেন, যা এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। বহুদিন পর পুরোনো বন্ধুদের সাথে reconnect করার এই উদ্যোগ সত্যিই সাধুবাদযোগ্য।
সন্ধ্যা ৭টার দিকে সকলে একসাথে সুস্বাদু দক্ষিণ এশীয় খাবারের মাধ্যমে রোজা ভঙ্গ করেন। গরম গরম নানা পদের খাবার সুন্দরভাবে পরিবেশন করা হয়েছিল, যা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি ছিল। সকলে শৃঙ্খলার সাথে খাবার গ্রহণ করেন এবং সুস্বাদু কাবাবসহ অন্যান্য লোভনীয় পদ উপভোগ করেন। অনুষ্ঠানটিকে সফল করতে আয়োজকদের আন্তরিক প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতো। বন্ধু সৈয়দ করিম লাডলা তাঁর চমৎকার ফটোগ্রাফির মাধ্যমে এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করেছেন, যা সত্যিই প্রশংসার যোগ্য।
দূর প্রবাসে জীবনের নানা গল্প, ছবি, ভিডিও অথবা লেখা পাঠাতে পারবেন আমাদের ই-মেইলে: [email protected] অনুষ্ঠানে বন্ধুদের পক্ষ থেকে আজিজকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়, যা সন্ধ্যার আনন্দকে আরও বাড়িয়ে তোলে। প্রবাস জীবনে বন্ধুত্ব, স্মৃতি আর আন্তরিকতার এই সন্ধ্যাটি সকলের মনে দীর্ঘকাল ধরে স্মরণীয় হয়ে থাকবে। আয়োজকেরা ভবিষ্যতে এমন আরও পুনর্মিলনের আসর বসানোর পরিকল্পনা করছেন।।
বগুড়ায় মর্মান্তিক দুর্ঘটনা: বাস চাপা পড়ে ৬ শ্রমিকের প্রাণহানি, আহত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক