Published : 20 Mar 2026, 03:05 AM
মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা আরও বাড়লো! মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে দেশটির অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান। ধারণা করা হচ্ছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র হামলায় এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার বিষয়ে ওয়াকিবহাল সূত্রগুলো জানিয়েছে, রাডার ফাঁকি দিতে সক্ষম এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানটি ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে অংশ নেওয়ার সময় বিকল হয়ে পড়ে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, যুদ্ধবিমানটি নিরাপদে জরুরি অবতরণ করেছে এবং পাইলটের শারীরিক অবস্থা স্থিতিশীল। বর্তমানে ঘটনার তদন্ত চলছে। এই নিয়ে ইরান প্রথমবার কোনো মার্কিন যুদ্ধবিমানকে আঘাত করতে সক্ষম হলো।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশই এই মুহূর্তে এফ-৩৫ ব্যবহার করছে, যার নির্মাণ ব্যয় প্রায় ১০ কোটি ডলারের বেশি। ঠিক এমন সময়ে এই ঘটনা ঘটলো, যখন মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে তাঁদের অভিযানের সাফল্যের দাবি করছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আজ সকালে স্থানীয় সময় জানান, যুক্তরাষ্ট্র ‘চূড়ান্ত বিজয়ের পথে’ এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ‘ধ্বংস’ হয়ে গেছে। এর আগে ইরাকে একটি মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ছয়জন ক্রু নিহত হন। সেন্টকমের দাবি, উড়োজাহাজটি কোনো শত্রু বা মিত্রপক্ষের গুলিতে বিধ্বস্ত হয়নি। তবে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি গোষ্ঠী উড়োজাহাজটি ভূপাতিত করার দাবি করেছে।
অন্যদিকে, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানি হামলায় মার্কিন বিমান বাহিনীর পাঁচটি রিফুয়েলিং উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলায় এই উড়োজাহাজগুলোর ক্ষতি হয়, তবে সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। বর্তমানে সেগুলোর মেরামতের কাজ চলছে।।
২০ হাজার টাকা লুটের জেরেই বাকপ্রতিবন্ধী বৃদ্ধার নৃশংস হত্যাকাণ্ড: র্যাবের অভিযানে গ্রেপ্তার পাঁচজন