Published : 03 May 2026, 09:11 PM
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭৯ জনকে গ্রেপ্তার করেছে। গত শুক্র ও শনিবার এই অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে চাঁদাবাজ, চোর, ছিনতাইকারীসহ নানা ধরনের অপরাধী রয়েছে। আজ রবিবার এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মো. সরওয়ার বলেন, রাজধানীজুড়ে অপরাধীদের ধরতে এই সাঁড়াশি অভিযান শুরু হয়েছে, যা ১ মে থেকে শুরু হয়েছে। পুলিশের তেজগাঁও বিভাগ জানায়, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে ১৬ জন নিয়মিত মামলায়, ৭ জন পুরনো মামলায় এবং ৭ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। এছাড়া, ডিএমপি অধ্যাদেশে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তেজগাঁও থানা-পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে মো. আল আমিন (৪০), মো. মতিউর রহমান (৪০), জহুরুল ইসলাম (৩২), মো. মুরাদ হোসেন (২৮), মো. রুবেল হোসেন (৩১), মো. রিফাত খান (২৪), নুর হোসেন ওরফে মুন্না (২০), মো. আবদুল মোমিন (২২), মো. হানিফ মিয়া (৩২) ও মো. আলমগীর হোসেন (২৪) উল্লেখযোগ্য। শেরেবাংলা নগর থানা-পুলিশের অভিযানে ১৭ জন গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে মো. আদর মৃধা (১৮), মো. সামি ইসলাম মাহি (২১), তানজিল (১৮), তাসফিক আহমেদ তামিম (১৮), আকিজুল ইসলাম (২৪), মো. জীবন আলী (২১), সিয়াম আহমেদ (১৯), তাওহীদ হোসেন (১৯), মো. আদনান সামির (২২), মো. সুমন (৩৫), মো. রিপন শেখ (৩৫), সজীব চক্রবর্তী (২৭), ইমরান (৩২), মো. হোসেন (২৭), মো. হৃদয় (২২), মো. আলিফ হোসন বিজয় (২০) ও মো. সজিব হাসান (৩২) রয়েছে। মোহাম্মদপুর থানা-পুলিশ ২৬ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে মো. তরিকুল ইসলাম সুমন (৪১), তারেক সিকদার (২৮), হৃদয় ইসলাম জনি ওরফে রবিন (২৩), রমজান হোসেন ইয়াসিন (২২), মো. ইব্রাহিম খলিল উল্লাহ (২১), মো. বেচু (২৬), মো. আসলাম ওরফে আলম (২৪), উকিল আহমেদ (৩৪), মো. রাজু (৩৪), মো. রাসেল (৩২), ফাহিমুল হাসান, মো. আসাদুল (২৭), মো. আলম (৩১), মো. নূর (২৫), মো. রবিউল (২০), মো. লিখন (২১), মো. আসিফ (১৯), মো. সুমন (২৬), মো. শরীফ শেখ (২০), মো. আল হাসান হাবীব (২২), মো. আমিন শেখ (২৯), মো. আরফান (২৩), মো. মনির হোসেন (৪৫), মো. রমজান (২৫), মো. সোহেল (২৪) ও মো. সোহাগ মিয়া (২৮) উল্লেখযোগ্য। আদাবর থানা-পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করেছে।
তাদের মধ্যে মো. সাকিব (২১), মো. আসাদুজ্জামান (২৩), মো. ইতিহাস (২২), মো. রফিকুল ইসলাম (২৬), মো. মিন্টু মিয়া (২৭), মো. আলমগীর হোসেন (২০), মো. জাহাঙ্গীর হোসেন সরকার (৫০), মো. আ. খালেক (৪০), মো. আকবর আলী (৪০), মো. সাদ্দাম হোসেন (৩০), মো. জামাল উদ্দিন (৪৩), মো. মনির হোসেন (৪২), মো. শরিফুল ইসলাম আকন্দ (২১), মো. রিয়াদ মিয়া (২২) ও মো. কামরুল (৩৫) রয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন সেলিম সরকার (২০), মো. হোসেন মিয়া (৬৪), মো. শাহিন (২৭) ও মো. আলম। অন্যদিকে, হাতিরঝিল থানা-পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে হেলাল ঢালী (২৭), মো. মাসুদ সরকার (৪৫), জামাল মাতুব্বর (৩৮), মো. রকিব উদ্দিন (২৬), মো. জাহিদ হোসেন খান (২৭), মো. এমদাদুল হক (২৯) ও মো. মোজাম্মেল হক মোজা (৪২) উল্লেখযোগ্য।।
সরকারি দপ্তরগুলোতে নতুন চমক, তিন কর্মকর্তার সচিব পদে পদোন্নতি