Published : 05 May 2026, 06:09 PM
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জ্বালানি ও বিদ্যুতের পরিস্থিতি নিয়ে আলোচনার পর সাংবাদিকদের জানান, দেশে তেলের কোনো অভাব নেই এবং ভবিষ্যতে হবেও না। তিনি বলেন, “তেল নিয়ে কোনো সংকট হয়নি, হবে না। আমাদের কাছে যথেষ্ট মজুদ আছে এবং আমরা আরও কিনছি।
” মন্ত্রী আরও জানান, বর্তমানে সারাদেশে লোডশেডিংয়ের পরিস্থিতি নেই। বিদ্যুতের লাইনে কোনো ত্রুটি দেখা দিলে সাময়িক সমস্যা হতে পারে, তবে গ্রামাঞ্চলে এখন বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল। তিনি বলেন, “পল্লী বিদ্যুতের লাইনগুলো দীর্ঘ হওয়ায় মাঝে মাঝে ত্রুটি দেখা যায়, যা মেরামত করতে সময় লাগে।
তবে দ্রুতই সমস্যা সমাধান করা হয়।” ইকবাল হাসান মাহমুদ টুকু ডিসি সম্মেলনে জ্বালানি ও বিদ্যুতের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং সম্প্রতি সৃষ্ট কৃত্রিম সংকট মোকাবেলায় সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।।
কাপ্তাইয়ের জেলেদের জন্য সুখবর, কৃষি কার্ডে সহায়তা পাবেন প্রায় ২৭ হাজার পরিবার