Published : 08 May 2026, 05:07 AM
ইরানের জলসীমায় তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে, ইরানি সামরিক বাহিনী মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজে পাল্টা হামলার দাবি করেছে। এই ঘটনায় এমনিতেই নাজুক থাকা ওয়াশিংটন ও তেহরানের মধ্যেকার সম্পর্ক আরও বেশি উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব শহর এবং হরমুজগান প্রদেশের সিরিক শহরে বিস্ফোরণের শব্দ পাওয়ার খবর নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্টের ‘নরম আঘাত’: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি লক্ষ্যবস্তুতে চালানো হামলাকে কেবল একটি ‘হালকা থাপ্পড়’ বা ‘নরম আঘাত’ হিসেবে উল্লেখ করেছেন। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। তবে তিনি একইসাথে দাবি করেছেন, যুদ্ধবিরতি এখনো বহাল আছে। ‘যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র’: ইরানের খতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র আঞ্চলিক কিছু দেশের সহায়তায় ইরানের বেশ কয়েকটি বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে কেশম দ্বীপ অন্যতম।
বিবৃতিতে মার্কিন বাহিনীকে ‘আক্রমণকারী, সন্ত্রাসী ও জলদস্যু’ আখ্যা দিয়ে বলা হয়, তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানি ট্যাংকারে হামলা চালিয়েছে। ইরানি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, তাদের পাল্টা আক্রমণে মার্কিন যুদ্ধজাহাজগুলোর ‘গুরুতর ক্ষতি’ হয়েছে। এই অভিযানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল এবং উচ্চ-বিস্ফোরক ক্ষমতাসম্পন্ন ড্রোন ব্যবহার করেছে। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা এক বিবৃতিতে জানায়, ইরানের উস্কানিমূলক হামলা তারা প্রতিহত করেছে এবং আত্মরক্ষার্থে পাল্টা আঘাত করেছে। সেন্টকমের দাবি, মার্কিন কোনো সম্পদের ক্ষতি হয়নি এবং তারা উত্তেজনা চায় না, তবে নিজেদের সুরক্ষায় প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবরোধের বিপরীতে এটিই তেহরানের প্রথম সামরিক প্রতিক্রিয়া।
গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি ইরানি জাহাজ জব্দ করেছে। গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ট্রাম্প প্রশাসনের এই ‘নৌ-অবরোধ’ তেহরানের ওপর চরম চাপ সৃষ্টি করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও মিনাব শহরে বিস্ফোরণের শব্দ শোনার খবর নিশ্চিত করেছে। এছাড়া, আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক জ্যেষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তিনটি মার্কিন ডেস্ট্রয়ার ইরানি আক্রমণের মুখে ওমান উপসাগরের দিকে পিছু হটতে বাধ্য হয়েছে। এমন এক সময়ে এই সংঘর্ষের খবর এল যখন ওয়াশিংটন ও তেহরান যুদ্ধ বন্ধে উচ্চপর্যায়ের আলোচনা চালাচ্ছে বলে শোনা যাচ্ছিল। সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ ভাঙার নির্দেশ দেওয়ার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।।
২০ হাজার টাকা লুটের জেরেই বাকপ্রতিবন্ধী বৃদ্ধার নৃশংস হত্যাকাণ্ড: র্যাবের অভিযানে গ্রেপ্তার পাঁচজন