Published : 14 May 2026, 09:05 AM
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি ঘোষণা করা হয়েছে! শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোতে এই ছুটি শুরু হবে। তবে, শিক্ষার্থীরা ২১ মে থেকেই কার্যত ক্লাসের বাইরে চলে যাবে, কারণ এর পরেই শুরু হয়ে যাবে তাদের দীর্ঘ অবকাশ। ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি হওয়ায়, ২১ মে বৃহস্পতিবারকেই অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শেষ কর্মদিবস হিসেবে গণ্য করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা বোর্ডভুক্ত প্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটির পরে ৭ জুন রবিবার থেকে আবার ক্লাস শুরু হবে।
এর ফলে এই স্তরের শিক্ষার্থীরা প্রায় ১৬ দিনের একটি লম্বা ছুটি উপভোগ করতে পারবে। তবে মাদ্রাসা শিক্ষা ক্ষেত্রে ছুটির সময়সীমা আরও দীর্ঘ হবে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ছুটি শুরু হবে ২৪ মে থেকে এবং চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রবিবার থেকে ক্লাস শুরু হবে। অর্থাৎ, মাদ্রাসার শিক্ষার্থীরা ২৩ দিনের লম্বা অবকাশের সুযোগ পাবে।
এছাড়াও, জুলাই মাসে ২৯ তারিখে আষাঢ়ী পূর্ণিমার এক দিনের ছুটি রয়েছে। পাশাপাশি, আগস্ট মাসে ৫ তারিখে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’, ১২ তারিখে আখেরি চাহার শোম্বা এবং ২৬ তারিখে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। সেপ্টেম্বরেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।।
কড়াইল বস্তিতে ডা. জুবাইদা রহমানের হাত ধরে ‘শিশু স্বর্গ মডেল’ – নতুন দিগন্তের সূচনা