Published : 17 May 2026, 08:04 PM
হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অব্যাহত রাখতে ইরানের সঙ্গে বিভিন্ন দেশ গোপনে আলোচনা করছে—এমন দাবি করেছেন তেহরানের 'ডিপ্লোমেটিক হাউস থিংকট্যাঙ্ক'-এর প্রধান হামিদরেজা গোলামজাদেহ। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “হুঙ্কার দিলেও বাস্তবতা হলো, প্রতিটি দেশই এখন ইরানের দরজায় কড়া নাড়ছে। হরমুজ দিয়ে তাদের বাণিজ্যিক জাহাজ নিরাপদে পারাপার করার শর্ত জানতে চাইছে।
” গোলামজাদেহ আরও জানান, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ সম্প্রতি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন এবং হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি পেতে ফ্রান্স ইরানের নতুন নিয়মকানুন মেনে চলতে রাজি হয়েছে। তাঁর মতে, পশ্চিমা দেশগুলোর ‘কৌশলগত তেল মজুত’ দ্রুত কমে আসছে, তাই পরিস্থিতি সামাল দিতে তাদের ইরানের সঙ্গে কোনো না কোনো সমঝোতায় পৌঁছাতে হবে। প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরানের দৃঢ় অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের জন্য ইরানের কারো অনুমতির প্রয়োজন নেই।
এটি ইরানের জলসীমা এবং ইরানই এর নিয়ন্ত্রণ করবে। এ লক্ষ্যে ইরান একটি নতুন কাঠামো তৈরি করেছে।”।
তনু হত্যার রহস্যে নতুন মোড়! নয় বছর পর ডিএনএ পরীক্ষায় পোশাকের রক্তে আরও একজনের পরিচয়