Published : 18 May 2026, 08:03 AM
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ এবং বৃষ্টিপাতের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। রবিবার (১৭ মে) দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে। খুলনা বিভাগ এবং মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনা জেলাগুলোতে মৃদু তাপপ্রবাহ বজায় থাকতে পারে।
সোমবার (১৮ মে) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং আট বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১৯ মে) তাপমাত্রা খুব একটা বদলাবে না, তবে সিলেটে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে। বুধবার (২০ মে) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা স্থিতিশীল থাকবে।
বৃহস্পতিবার (২১ মে) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতের তীব্রতা কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।।
তনু হত্যার রহস্যে নতুন মোড়! নয় বছর পর ডিএনএ পরীক্ষায় পোশাকের রক্তে আরও একজনের পরিচয়