Published : 19 May 2026, 06:13 PM
মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জামায়াতের ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রাক্তন সংসদ সদস্য মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবার জামায়াতের সেক্রেটারি জেনারেল ও প্রাক্তন এমপি মিয়া গোলাম পরওয়ার হাসপাতালে গিয়ে তার স্বাস্থ্যের বিষয়ে জানতে চান এবং দ্রুত সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা করেন।
এসময় ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনও তার সাথে ছিলেন।।
হামের প্রকোপ: হাইকোর্টের নির্দেশ, শিশুদের সুরক্ষা ও ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন