Published : 24 May 2026, 04:22 PM
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আরাবিয়ার খবর, পাকিস্তান সরকারের সহায়তায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে এবং এটি কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ করা হতে পারে। শুক্রবার (২২ মে) সংবাদমাধ্যমটি দাবি করেছে, তারা চুক্তির মূল শর্তাবলীর কপি হাতে পেয়েছে এবং তা জনসমক্ষে প্রকাশ করেছে। চুক্তির প্রধান শর্তগুলো হলো: • স্থল, জল ও আকাশপথে সম্পূর্ণ এবং নিঃশর্ত যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর করা হবে। • উভয় পক্ষ সামরিক, বেসামরিক এবং অর্থনৈতিক অবকাঠামোতে হামলা চালানো থেকে বিরত থাকবে। • সামরিক অভিযান এবং তথ্যযুদ্ধের অবসান হবে। • একে অপরের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেওয়া হবে। • আরব উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা হবে।
• চুক্তি বাস্তবায়নের তদারকি এবং বিরোধ নিষ্পত্তির জন্য যৌথভাবে কাজ করা হবে। • অমীমাংসিত বিষয়গুলো নিয়ে পরবর্তী সাত দিনের মধ্যে আলোচনা শুরু করা হবে। • ইরানের প্রতিশ্রুতির ভিত্তিতে মার্কিন নিষেধাজ্ঞাগুলো ধীরে ধীরে প্রত্যাহার করা হবে। • আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের প্রতি সম্মান জানানো হবে। • আনুষ্ঠানিক ঘোষণার সাথে সাথেই চুক্তিটি কার্যকর হবে। এর আগে, বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের জানান, আলোচনায় ‘কিছু ইতিবাচক অগ্রগতি’ দেখা গেছে। তবে, তেহরান যদি হরমুজ প্রণালীতে কোনো প্রকার শুল্ক আরোপ করে, তাহলে কোনো সমাধান সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
রুবিও বলেন, ‘কিছু ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে আমি খুব বেশি আশাবাদী হতে চাই না। দেখা যাক আগামী কয়েক দিনে কী ঘটে।’ অন্যদিকে, বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক উচ্চপদস্থ সূত্র জানায়, দুই পক্ষের মধ্যেকার মতপার্থক্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তবে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হরমুজ প্রণালী এখনও আলোচনার প্রধান বিষয় হিসেবে রয়ে গেছে।।
হামে আক্রান্ত শিশুদের নিথর দেহ: দেশে আরও ১১ প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০-র দোরগোড়ায়