Published : 25 May 2026, 12:57 AM
ইরান তাদের অত্যাধিক সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনো দেশের হাতে তুলে দেওয়ার বিষয়ে এখনো রাজি হয়নি। সম্প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে হওয়া প্রাথমিক চুক্তিতে এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছেন ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যেকার এই সমঝোতা মূলত অন্য বিষয়গুলোর ওপর কেন্দ্র করে হয়েছে।
পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চূড়ান্ত চুক্তির সময় শুরু হবে। তাই এটি এখনকার সমঝোতার অংশ নয়। কর্মকর্তা আরও বলেন, “দেশের সুরক্ষার জন্য উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত আপাতত ইরানের বাইরে পাঠানোর কোনো পরিকল্পনা নেই।
” ইতিপূর্বে আন্তর্জাতিক মহলে এমন খবর রটেছিল যে, আমেরিকার সাথে চুক্তির বিনিময়ে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে পারে। তবে ইরানের এই স্পষ্ট অবস্থানের পর বিষয়টি পরিষ্কার হলো যে, পরমাণু ইস্যুটি এখন আলোচনার বাইরে রাখা হয়েছে এবং এটি চূড়ান্ত পর্যায়ে আলোচনার টেবিলে উত্থাপন করা হবে।।
সবুজ ভবিষ্যতের পথে বাংলাদেশ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার