Published : 25 May 2026, 10:09 AM
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়, যমুনা সেতুর পূর্ব প্রান্তে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা ঘটেছে। লোহার রড বোঝাই একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লে ঘটনাস্থলেই ১৫ জন যাত্রী প্রাণ হারান, গুরুতর আহত হন আরও ৬ জন। সোমবার ভোরের আলো ফোটার আগে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান জানান, নিহতদের তাৎক্ষণিক পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকটি উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়।
ধারণা করা হচ্ছে, ঈদ উপলক্ষে গ্রামের পথে ফেরা যাত্রীরা ট্রাকটিতে উঠেছিলেন। নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং আহতদের চিকিৎসার জন্য পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে।।
জঙ্গল সলিমপুরে র্যাব-পুলিশ ক্যাম্পে ‘ইয়াসিন গ্যাং’-এর হামলা, যৌথ অভিযানে উত্তপ্ত এলাকা