Published : 27 May 2026, 05:23 PM
“সবাইয়ের বাচ্চারা চিৎকার করছে, আর আমার মনে হচ্ছিল বুকের ধনটা যেন ভেঙে যাচ্ছে। কী কারণে কাঁদছে, আমরা কিছুই বুঝতে পারছিলাম না। কাঁদতে কাঁদতে আমার নাতনিটা ঘুমিয়ে পড়ল।” কথাগুলো বলছিলেন রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে মারা যাওয়া এক শিশুর দাদি মাসুদা বেগম। হাসপাতালটির দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে আজ বুধবার সকালে ছয়টি নবজাতক মারা গেছে। সেই ওয়ার্ডের সামনেই তিনি বিলাপ করছিলেন। মাসুদা বেগম জানান, গত সোমবার রাতে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থেকে তাঁর মেয়েকে ডেলিভারির জন্য এই হাসপাতালে আনা হয়। রাতেই তাঁর মেয়ের অস্ত্রোপচার করা হয় এবং একটি কন্যাসন্তান জন্ম নেয়। নবজাতকটি সুস্থ ছিল, তবে তার মা মিম আক্তার কিছুটা অসুস্থ ছিলেন। তিন দিন ধরে তারা হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিলেন। মাসুদা বেগম বলেন, “ঈদ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে ওয়ার্ডের নার্সদের কাছে ছুটি চেয়েছিলাম।
আজ বিকেলে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু এখন চিরতরে আমার নাতনিকে নিয়ে যাচ্ছি।” ঘটনার বর্ণনা দিতে গিয়ে মাসুদা বেগম আরও বলেন, “সারা রাত বাচ্চাটা চিৎকার করছিল। কখনো আমি কোলে নিয়ে দিতাম, কখনো তার নানি, আবার কখনো তার মা। এভাবে রাত তিনটা পর্যন্ত করতে করতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। কোলে নিয়ে আমরা ওয়ার্ডে ঘুরে ঘুরে দোয়া-দরুদ পড়ছিলাম। বাচ্চার মা বুকের দুধও খাওয়িয়েছিল। এরপর কিছুক্ষণ চুপ করে ছিল।” মাসুদা বেগম আরও বলেন, “ঈদের কারণে রোজা রাখার জন্য নাতনির নানির কাছে দিয়ে গিয়েছিলাম। সাহরি খেয়ে এসে দেখি বাচ্চাটা তখনও চুপচাপ। এরপর আমি নামাজ পড়তে যাই, নামাজ পড়ে এসে শুনি আমার নাতনিকে এনআইসিইউতে নিয়ে গেছে।
কিছুক্ষণ পর এসে জানায় যে সে মারা গেছে।” হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ছয়টি শিশু মারা যায়। পুলিশের ধারণা, এসির গ্যাসলাইনে লিকেজ অথবা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটতে পারে। রমনা থানার পুলিশ বলছে, তারা বিষয়টি তদন্ত করছে। ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কক্ষটি থেকে কিছু নমুনা সংগ্রহ করেছে। ওয়ার্ডের ভেতরে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি দেখা গেছে, গঠন করা হয়েছে তদন্ত কমিটি: স্বাস্থ্য ডিজি২ ঘণ্টা আগে ঘটনাটি তদন্ত করার জন্য তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস। কমিটি ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেবে বলেও তিনি জানিয়েছেন। ঘটনার পরপরই হাসপাতাল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান। আরও পড়ুনরাজধানীর আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু, তদন্ত চলছে৩ ঘণ্টা আগে।
আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কোরবানির হচ্ছে না, ঠিকানা এখন চিড়িয়াখানা!