Published : 30 Jun 2026, 07:35 PM
রাজধানীর তীব্র যানজট কমানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান চারটি আন্তঃনগর বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার (১৫ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায়। এই বিষয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, ঢাকার যানজট কমানোর জন্য চারটি আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। স্থানান্তরের আওতায় আসা টার্মিনালগুলো হলো—ফুলবাড়িয়া-গুলিস্তান, গাবতলী, মহাখালী এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ি বাস টার্মিনাল।
সিদ্ধান্ত অনুযায়ী, ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তরিত হবে। মহাখালী বাস টার্মিনালটি সাময়িকভাবে পূর্বাঞ্চলে এবং পরবর্তীতে স্থায়ীভাবে টঙ্গীর কাছাকাছি স্থান পাবে। অন্যদিকে, গাবতলী এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ি বাস টার্মিনালগুলো কাঁচপুরে স্থানান্তরিত হবে। প্রধানমন্ত্রী একই সাথে রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ারও তাগাদা দিয়েছেন।
এই সভায় ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন এবং এআই ক্যামেরা স্থাপনের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতি সাধনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই পদক্ষেপের ফলে ট্রাফিক সিগন্যালিং এআই ক্যামেরার সুবিধা গ্রহণ করা সম্ভব হবে বলে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। রাজধানীর যানজট এবং ট্রাফিক ব্যবস্থাপনার এই উদ্যোগটি প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক।।