Published : 08 Jul 2026, 10:38 PM
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ভয়াবহ বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানাতে ইরান আন্তর্জাতিক বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ নৌপথ, হরমুজ প্রণালী, সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। এই পদক্ষেপের কারণ হিসেবে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। আজ শনিবার (২০ জুন), দেশটির শীর্ষ সামরিক কমান্ড 'খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স' এই ঘোষণা দেয় যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই প্রণালীতে কোনো প্রকার নৌযান চলাচল বন্ধ থাকবে।
সামরিক কমান্ড স্পষ্ট করেছে যে শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গ এবং আগ্রাসনের জবাবে এটি তাদের প্রথম পদক্ষেপ। ইরান আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, লেবাননে এই ইসরাইলি আক্রমণ চলতে থাকলে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মানতে বাধ্য করতে তারা আরও কঠোর ও বৃহত্তর পদক্ষেপ নিতে প্রস্তুত। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান এই পথটি বন্ধ করার ঘোষণায় মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।
।
চার মাসের অপেক্ষার পর ঐতিহাসিক সাফল্য: 'বাংলার জয়যাত্রা' সফলভাবে পার হলো হরমুজ প্রণালী