Published : 09 Jul 2026, 06:48 AM
প্রতিবেশী দেশগুলোর কৌশলগত ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর ভারত সর্বদা নিবিড়ভাবে নজর রাখে, এমনটাই জানিয়েছেন নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সম্প্রতি চীনের কাছ থেকে বাংলাদেশের 'জে-১০সিই' যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাবনা এবং 'চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর' সংক্রান্ত প্রস্তাবগুলো নিয়ে যে আলোচনা চলছে, সেগুলোর ওপরও ভারতের দৃষ্টি নিবদ্ধ। আজ (৩ জুলাই) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে জয়সওয়াল এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, 'আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলের এই সমস্ত ঘটনাবলে এবং গতিপ্রকৃতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করছি।
' এই প্রসঙ্গে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের সময় এই বিষয়গুলো আলোচনার কেন্দ্রে ছিল বলে জানা যায়। সফরকালে তিস্তা নদীর উন্নয়ন প্রকল্পে সহায়তার বিষয়ে চীনের প্রতিশ্রুতি নিয়েও জয়সওয়াল সাংবাদিকদের জবাব দেন। তিনি স্পষ্ট করেন যে, ভারত ও বাংলাদেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা একটি পারস্পরিক চুক্তির ভিত্তিতে পরিচালিত হয় এবং তা নিয়মিত পর্যালোচনা করা হয়। তিস্তা প্রকল্পের বিষয়ে ইঙ্গিত দিতে গিয়ে তিনি যোগ করেন, 'তিস্তা নদী প্রকল্প নিয়ে আমাদের অবস্থান বাংলাদেশ সরকারকে আগেই জানানো হয়েছে।
' তিনি জোর দিয়ে বলেন, ভারতের সামগ্রিক নীতি নির্ধারণে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল দিককেই বিবেচনা করা হয়।।
অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশ: সরকারি অর্থ ব্যয়ে গাড়ি কেনা ও বিদেশ সফর স্থগিত