Published : 11 Jul 2026, 01:13 AM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যদি ইরান তাঁকে হত্যা করে, তবে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে তিনি ইতিমধ্যেই নির্দেশনা প্রদান করেছেন। ইসরায়েলি গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া 'ইরানের এই ধরনের পরিকল্পনার' তথ্য সামনে আসার পরই তিনি এই মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে কিছু ব্যানার ওড়ানো হয়েছিল, ঠিক সেই প্রসঙ্গেই তিনি এই কথা বলেন। ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে বলেন, 'যদি আমাকে হত্যা করা হয়, তবে আমার করণীয় সম্পর্কে আমি নির্দেশনা দিয়ে রেখেছি।' তিনি আরও যোগ করেন যে, যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, তবে এমন মাত্রায় বোমা হামলা চালানো হবে যা ইরান আগে কখনও দেখেনি।
ট্রাম্পের দাবি, তেহরান বহু বছর ধরেই তাঁকে নির্মূল করতে চাইছে। তিনি শেষত আশা প্রকাশ করেন যে, ইরান তাঁর অনুপস্থিতি অনুভব করবে। উল্লেখ্য, ইসরায়েলি গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরান সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা তৈরি করেছিল। এই সংবেদনশীল বিষয়টি সম্পর্কে দুটি সূত্র সিএনএনকে তথ্য দিয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ হওয়ার আশঙ্কায় যখন উত্তেজনা চরমে, তখন ইহুদি রাষ্ট্রের উগ্রপন্থী নেতানিয়াহু সরকারের এই গোয়েন্দা দাবি দুই দেশের মধ্যে সংঘাতের নতুন মাত্রা যোগ করেছে।
আরও পড়ুন ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে, ইসরায়েলের এই গোয়েন্দা তথ্যের উদ্দেশ্য কী ১০ ঘণ্টা আগে ইসরায়েলি দুটি সূত্র দাবি করেছে, এমন তথ্যটি চলতি সপ্তাহে এসেছে। অন্য একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্পকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে ক্রমাগত গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল। তবে ইসরায়েলের কাছ থেকে আসা এই দাবি নতুন।।
অবিরাম বৃষ্টিতে বান্দরবানের পর্যটনকেন্দ্র স্থগিত: ১৫ জুলাই পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা