Published : 11 Jul 2026, 02:12 PM
সিলেটের আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সের অর্থ ফের প্রকাশ্যে গণনার জন্য আনা হচ্ছে। মাজারের ৭০০ বছরের ইতিহাসে এই ধরনের প্রকাশ্য গণনার উদ্যোগ এবার দ্বিতীয়বারের মতো নেওয়া হলো। শনিবার (১১ জুলাই) সকাল ১১টা থেকে মাজার প্রাঙ্গণে এই গণনার কাজ শুরু হয়। এই প্রক্রিয়ায় মাজারের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন, এবং মাদরাসার শিক্ষার্থীরাও গণনায় অংশ নেন। পরিস্থিতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে, গত ২২ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নেতৃত্বে প্রথমবার মাজারের দানবাক্স এবং ঐতিহাসিক দানের ডেগে জমা হওয়া অর্থ প্রকাশ্যে গণনা করা হয়েছিল। সেই সময় মোট ১৭ লক্ষ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়, যা পরে সোনালী ব্যাংকে একটি নতুন হিসাবে জমা করা হয়। মাজার সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে গত ১২ জুন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম প্রথম এই পদক্ষেপ নেন। এই ধারাবাহিকতায় ১৮ জুন মাজার প্রাঙ্গণে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয় এবং দীর্ঘদিনের ব্যবহৃত তিনটি ঐতিহাসিক দানের ডেগ ও পুরোনো দানবাক্সগুলো সিলগালা করা হয়। তবে এই পদক্ষেপ দেশজুড়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দেয়।
এরই মধ্যে ২১ জুন জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। বদলির আদেশ আসার পরপরই (২২ জুন) তিনি সিলগালা করা ডেগ ও দানবাক্সগুলো খুলে প্রকাশ্যে অর্থ গণনার ব্যবস্থা করেন।।
বেনাপোল বন্দরে জলমগ্ন কোটি টাকার আমদানি পণ্য, অব্যবস্থাপনার মুখে ব্যবসায়ীরা