Published : 16 Jul 2026, 08:11 PM
মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এক সাবেক ছাত্রীর বিরুদ্ধে তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এই অভিযোগের কেন্দ্রে রয়েছে রুবাইয়া মেহজাবিন সুহি নামে ওই ছাত্রী। জানা যায়, শৃঙ্খলাজনিত কারণে তিনি ঢাকা শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে মাইলস্টোন কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টি.সি.) পেয়েছেন এবং বর্তমানে তিনি আর কলেজের শিক্ষার্থী নন, ফলে তার কাছে প্রতিষ্ঠানের কোনো পরিচয় ব্যবহারের অধিকার নেই। জিডিতে অভিযোগ করা হয়েছে যে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে তিনি মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং প্রশ্নপত্র সংক্রান্ত আন্দোলনে সরকারবিরোধী উস্কানিমূলক মন্তব্য করেছেন।
এই কার্যকলাপের ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং কলেজের সুনাম ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা প্রসঙ্গে মাইলস্টোন কলেজের নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ জহুরুল ইসলাম কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তুরাগ থানায় এই জিডি দায়ের করেন। জিডির ট্র্যাকিং নম্বর ৯১ এবং জিডি নম্বর ১০০। তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) মো. আরিফুল ইসলাম রানাকে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়েছে কিনা, তা জিডিতে উল্লেখ করা হয়নি।।
সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত