Published : 02 Aug 2026, 12:16 AM
বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে, এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে রাজধানীর গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই তথ্য প্রকাশ করেন তিনি। বৈঠকটি শেষ হওয়ার পর সাংবাদিকদের কাছে এই ঘোষণা দেন ফখরুল। এদিন রাত ৮টায় শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও এই প্রসঙ্গে বলেন, আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৯০ দিনের সময়সীমা রয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র বিক্রির প্রক্রিয়া চলবে এবং যাচাই-বাছাই সম্পন্ন হবে। যদি একক প্রার্থী থাকেন, তবে আর নির্বাচনের প্রয়োজন হবে না।
একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম রয়েছে। এই সংক্রান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন স্পিকারের সঙ্গে আলোচনা করে নেবে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি আরও উল্লেখ করেন যে, স্থানীয় সরকারমন্ত্রী পূর্বে জানিয়েছিলেন চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।।
কক্সবাজারে প্যারাসেইলিংয়ে মর্মান্তিক দুর্ঘটনা: দড়ি ছিঁড়ে পর্যটকের মৃত্যু, অবৈধভাবে চলছিল খেলা