Published : 07 Aug 2026, 11:16 PM
গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূর্ণতা দান এবং নতুন বাংলাদেশের জন্য একটি টেকসই রাজনৈতিক কাঠামো তৈরির লক্ষ্যে ‘অভ্যুত্থান রক্ষার উপযোগী দল’ গঠনের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো। এই উপলক্ষে আজ শুক্রবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সুধী সমাবেশে আন্দোলনের শীর্ষ নেতারা এই অঙ্গীকার ব্যক্ত করেন। পরবর্তীতে এই বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। অনুষ্ঠানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের ইতিহাসে ছাত্র-জনতার রক্ত দিয়ে বারবার অভ্যুত্থান ঘটিয়েছেন এবং ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে, সেই গণ–অভ্যুত্থানের সাফল্য ও অর্জনকে সুরক্ষিত রাখার মতো সুসংগঠিত, শক্তিশালী ও আধুনিক রাজনৈতিক দল আমাদের ছিল না।
ফলস্বরূপ, বারবার জয়ী হওয়া সত্ত্বেও আমরা জনগণের সেই বিজয় নিশ্চিত করতে পারিনি; পুরোনো মাফিয়া ব্যবস্থা এবং অচলাবস্থা নতুন রূপে ফিরে এসেছে। নেতারা জোর দিয়ে বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের পর বাংলাদেশ এক নতুন দিগন্তে প্রবেশ করেছে। প্রতিষ্ঠাকালের প্রথম পর্বে আমরা রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক ধারণা তৈরি করেছিলাম। কিন্তু এই পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের দ্বিতীয় প্রধান লক্ষ্য হলো সংস্কারের রাজনীতির পক্ষে সাংগঠনিক শক্তি অর্জন করা। যাতে এবার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনগণের রক্তক্ষয়ী বিজয় হাতছাড়া না হয়।
এই প্রত্যয়ের সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। উপস্থিত সমমনা রাজনৈতিক দল, সুধীজন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এই নতুন প্রতিজ্ঞার প্রতি সমর্থন জানিয়েছেন এবং রাজপথ ও নীতি নির্ধারণী প্রক্রিয়ায় ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।।
তনু হত্যা মামলা: ২৪ ঘণ্টার সময়সীমা পার হলেও আসামি হাফিজুর আদালতে দেননি আত্মসমর্পণ