Published : 11 Jan 2026, 02:04 AM
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের এক বছরও পূর্ণ হয়নি, কিন্তু তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে সামাজিক মাধ্যমে নানা কথা উড়ছিল। অবশেষে, তাহসান নিজেই নীরবতা ভেঙে জানালেন, বেশ কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন। শনিবার সন্ধ্যায় গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এই বিষয়টি নিশ্চিত করেন। তাহসান বলেন, “বিষয়টি সত্য। গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকে আমরা ভিন্ন পথে হাঁটছি।
” তবে, এখনই তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে চান না, সঠিক সময়ে সবকিছু জানাবেন বলে উল্লেখ করেন। জনপ্রিয় এই শিল্পী আরও বলেন, “আমি বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাইনি। কিন্তু আমাদের বিবাহবার্ষিকী নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছিল, তাই স্পষ্ট করা প্রয়োজন ছিল যে আমরা এখন একসঙ্গে নেই।” গত বছরের ৪ জানুয়ারি রোজা আহমেদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান। বরিশালের মেয়ে রোজা গত তিন বছর ধরে নিউইয়র্কে বসবাস করছেন এবং তিনি একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট।
এটি তাহসানের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালের আগস্টে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সাথে তার বিয়ে হয়েছিল, যা ২০১৭ সালে বিচ্ছেদে রূপ নেয়।।
গাজীপুরে মর্মান্তিক হত্যাকাণ্ড: মা ও শিশুসহ ৫ প্রাণ কেড়ে নিল এক নিষ্ঠুর পিতা!