Published : 08 May 2026, 08:04 AM
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কেনাকাটার জন্য ব্যবসায়ীরা দারুণ এক সুযোগ পাচ্ছেন। এতদিন সন্ধ্যা সাতটায় দোকানপাট বন্ধ হয়ে গেলেও, এখন থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মার্কেট ও দোকানগুলো। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতিও একই কথা জানিয়েছে। হেলাল উদ্দিন জানান, “মন্ত্রী মহোদয় আমাদের জানিয়েছেন, রাত দশটা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে।
আমরা আগে থেকেই বলেছিলাম, পর্যাপ্ত সময় না দিলে ব্যবসায়ীরা প্রস্তুতি নিতে পারবে না। তারা নতুন পণ্য আনতে পারবে না, সাজসজ্জা করতে পারবে না। যদি সন্ধ্যা ৬টা বা ৭টার মধ্যে বন্ধ করতে বলা হতো, তাহলে বিক্রি কমে যেত এবং ঈদের বাজার জমতো না।” তিনি আরও বলেন, “মন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন যে, প্রধানমন্ত্রীর সাথে কথা বলে বিষয়টি জানাবেন। আজ তিনি টেলিফোনে নিশ্চিত করেছেন যে, রাত দশটা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে।
তবে, অতিরিক্ত আলোকসজ্জা বা বাতি জ্বালানো যাবে না।” বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু জানান, তাদের সভাপতিকেও এই বিষয়ে জানানো হয়েছে। তবে, সরকার এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা জারি করেনি। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত একটি নির্দেশনা জারি করা হবে, যা ব্যবসায়ীদের জন্য কল্যাণ বয়ে আনবে।।
২৩ দিনের বিরতির পর প্রাণ ফিরে পেল ইস্টার্ন রিফাইনারি, শনিবার থেকে তেল সরবরাহ শুরু