Published : 12 Feb 2026, 08:04 AM
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ প্রক্রিয়া। রাজধানীসহ সারা দেশের কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা যায়, ভোটাররা শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট শুরু হওয়ার আগেই ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়, যেখানে নারী ও পুরুষ আলাদা লাইনে অপেক্ষা করছিলেন। এই কেন্দ্র পরিদর্শনে আসেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ছিদ্দিকুর রহমান খান।
উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “আজকের দিনটি একটি ঐতিহাসিক মুহূর্ত। রমনা বিভাগের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি, ভোটাররা উৎসাহের সাথে ভোট দিচ্ছেন। এই ধারা অব্যাহত থাকবে। জনগণ উৎসবের আমেজে তাদের মূল্যবান ভোট প্রদান করবে। নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।” ঢাকা-১৬ আসনের কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়েও ভোটগ্রহণ শুরু হয়েছে, যেখানে তিনটি বুথে ভোটাররা ভোট দিচ্ছেন।
ঢাকা-৬ আসনের সেন্ট্রাল উইমেন্স কলেজের সাজ্জাদূর ইসলাম প্রথমবারের মতো ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেন। সারাদেশে ২৯৯টি আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।।
রাষ্ট্রপতির পদত্যাগ যথেষ্ট নয়, তাকে গ্রেপ্তার করতেই হবে: নাহিদ ইসলামের দাবি