Published : 19 Feb 2026, 12:04 AM
বর্তমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলেও, র্যাঙ্কিংয়ের জোরে ২০২৮ সালের বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে এই আসরটি আয়োজন করবে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, টাইগাররা ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশের এই অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। আইসিসি জানিয়েছে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলা ৮টি দল, স্বাগতিক দেশ এবং র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও ২টি দল—মোট ১২টি দল ২০২৮ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে।
এবারের বিশ্বকাপে সুপার এইটে জায়গা পাওয়া ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান ইতিমধ্যেই পরের বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে। স্বাগতিক দেশ হিসেবে অস্ট্রেলিয়া সরাসরি খেলবে। এছাড়া, নিউজিল্যান্ডের সুপার এইটে খেলার সুবাদে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সুযোগ পাবে আরও তিনটি দল। বর্তমানে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড র্যাঙ্কিংয়ের তালিকায় ভালো অবস্থানে রয়েছে। ৯ মার্চের আগে এই তিনটি দলের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ না থাকায় তাদের র্যাঙ্কিং কমার সম্ভাবনা কম।
তাই, এই তিনটি দল ২০২৮ সালের বিশ্বকাপে খেলার ব্যাপারে প্রায় নিশ্চিত। উল্লেখ্য, ভারত সফরে যেতে রাজি না হওয়ায় বাংলাদেশ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছিল।।
হামের প্রকোপ: হাইকোর্টের নির্দেশ, শিশুদের সুরক্ষা ও ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন