Published : 12 Mar 2026, 03:06 PM
চ্যাম্পিয়ন্স লিগে ৩-০ গোলে পিছিয়ে পড়া দলের ফিরে আসার নজির একেবারে বিরল নয়। ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী, ইউরোপের এই শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় ১৪ বার এমন হয়েছে যেখানে প্রথম লেগে তিন বা তার বেশি গোলে পিছিয়ে থাকা দল পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছে। ২০১৬-১৭ মৌসুমে বার্সেলোনা শেষ ষোলোর প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়ে থাকার পরেও ৬-১ ব্যবধানে জিতেছিল। তবে প্রথম লেগের ম্যাচে ৩ গোলে হারার পর কোনো কোচ যদি হাল ছেড়ে দেন, তাহলে সেই দলের জন্য প্রত্যাবর্তনের গল্প লেখা কঠিন। গতকাল রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে হারের পর ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা যেন তেমনই ইঙ্গিত দিলেন। কোয়ার্টার ফাইনালের পথে সিটির সম্ভাবনা নিয়ে তিনি খুব একটা আশাবাদী নন। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথমার্ধেই ফেদেরিকো ভালভের্দে করেন হ্যাটট্রিক। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ম্যান সিটি। আরও পড়ুন ভালভের্দের হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল রিয়াল।
১০ ঘণ্টা আগে। তবে ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি মিস না করলে ব্যবধান আরও বাড়তে পারত। এখন কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে হলে ইতিহাদে ফিরতি লেগে নতুন করে শুরু করতে হবে ম্যান সিটিকে। কিন্তু গার্দিওলা সেই সম্ভাবনা দেখতে পাচ্ছেন না। ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনালের সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এখন? খুব একটা বেশি নয়। তবে আমরা অবশ্যই চেষ্টা করব। কোথায় আরও ভালো খেলতে পারি, তা বিশ্লেষণ করব। আক্রমণে আরও ধারালো হতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে।’ আরও পড়ুন ইফতারের বিরতিতে মুসলিম ফুটবলারদের প্রতি অসম্মান, গার্দিওলার ক্ষোভ।
০১ মার্চ ২০২৬। তবে প্রথম লেগে তিন গোলে জেতার পর রিয়ালের পরবর্তী পর্বে যাওয়ার হার দেখলে গার্দিওলার দল আরও হতাশ হতে পারে। পরিসংখ্যান বলছে, ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতার নকআউট পর্বে প্রথম লেগে ৩ বা তার বেশি গোলের ব্যবধানে জেতার পর রিয়াল মাদ্রিদ কখনোই হারেনি। ৩৫ বার তারা প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে ছিল এবং প্রতিবারই দুই লেগ মিলিয়ে জিতেছে। তবে রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। ইতিহাদে ১৭ মার্চ রাতে তেমনই প্রত্যাশা নিয়ে মাঠে নামবে সিটি। কঠিন পথ পাড়ি দিতে হলেও, তারা চেষ্টা চালিয়ে যাবে।।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাশেদ আল তিতুমীর