Published : 19 Mar 2026, 03:05 PM
খুলনার বটিয়াঘাটা উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় একদল দুর্বৃত্ত এক পরিবারের বাড়িতে ঢুকে চারজনকে গুলি করে গুরুতর আহত করেছে। আহতদের মধ্যে কাজী আনিসুর রহমান, তাঁর স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও ছোট ছেলে রাশিদুল ইসলামের স্ত্রী ফাহিমা রয়েছেন। তাঁদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমার অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাশিদুলের সাথে ইমরান নামের এক ব্যক্তির কারাগারে পরিচয় হয়। পরবর্তীতে তাদের পরিবারের মধ্যে যোগাযোগ শুরু হয়।
একসময় ইমরানের স্ত্রী ফাহিমার সাথে রাশিদুলের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ছয় মাস আগে ইমরান পুনরায় কারাগারে গেলে, রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন। এই ঘটনায় ক্ষুব্ধ ইমরান প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। আজ সকাল সাড়ে ছয়টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি তাদের বাড়িতে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের উপর এলোপাতাড়ি গুলি চালায়। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গুলিবিদ্ধ ফাহিমা জানান, প্রায় সাত-আট মাস আগে তাঁর ইমরান নামের প্রাক্তন স্বামীর সাথে বিবাহবিচ্ছেদ হয়েছে।
ভোরে ইমরান কয়েকজন লোক নিয়ে এসে ঘুমন্ত অবস্থায় তাঁদের উপর হামলা চালায়। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, রঞ্জুয়ারা বেগমের বুকে ও ফাহিমার পায়ে গুলি লেগেছে। তাঁদের শরীর থেকে গুলি বের করা সম্ভব হয়নি, তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত ছয়জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।।
সরকারি দপ্তরগুলোতে নতুন চমক, তিন কর্মকর্তার সচিব পদে পদোন্নতি