Published : 17 Apr 2026, 10:03 PM
মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি শান্ত করার পথে নতুন পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরান তাদের সমুদ্রে পেতে রাখা মাইনগুলো সরিয়ে নিচ্ছে। শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই খবর জানান।
তিনি লিখেছেন, “ইরান, আমাদের সহায়তায় সমুদ্রের মাইনগুলো অপসারণ করছে অথবা সম্পন্ন করেছে। আন্তরিক ধন্যবাদ!” কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ করার এই উদ্যোগটি ইরানের পক্ষ থেকে জানানো হয়েছিল। এরপরই ট্রাম্পের এই মন্তব্য আসে।
ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও, লেবানন যুদ্ধবিরতির পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে ইতিবাচক কূটনৈতিক সম্পর্ক তৈরি হচ্ছে, এই ঘটনা তারই ফলস্বরূপ বলে মনে করা হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে হরমুজ প্রণালী ভবিষ্যতে সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকবে বলে আশা করা যায়।।
অর্থনৈতিক সংকট থেকে মুক্তি ও অগ্রগতির পথে পোশাক শিল্পের সহযাত্রা: মির্জা ফখরুলের বার্তা