Published : 22 Apr 2026, 11:04 AM
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক স্নাতক (পাস ও সম্মান) প্রোগ্রামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষে ‘ইংলিশ’ কোর্স এবং দ্বিতীয় বর্ষে ‘কমিউনিকেটিভ ইংলিশ’ নামক দুটি নতুন কোর্স অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এতে জানানো হয়েছে, কোর্স দুটি সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও, দ্বিতীয় বর্ষের সিলেবাসে ৪ ক্রেডিটের ‘কম্প্রিহেনসিভ ইংলিশ’ কোর্স যুক্ত করা হয়েছে।
শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তাদের ভাষ্য, হাতে আর মাত্র দুই-তিন মাস সময় রয়েছে, এমন পরিস্থিতিতে কোনো পূর্ব ঘোষণা বা পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই নতুন কোর্স চাপিয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় ইনকোর্স এবং মডেল টেস্ট সম্পন্ন হয়েছে, এবং খুব শীঘ্রই ফরম পূরণের তারিখ ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং একাডেমিক উৎকর্ষতা অর্জনের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন কোর্সটি দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীদের জন্য অবশ্য পালনীয়। আরও পড়ুন: শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের অর্থ ব্যবস্থাপনায় নিউজিল্যান্ডের নতুন নির্দেশনা, ১৯ এপ্রিল ২০২৬ আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে ৬০০ বৃত্তি, বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি, ১৮ এপ্রিল ২০২৬।