Published : 02 May 2026, 07:08 PM
মে মাসের প্রথম দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হয়। লাল পতাকার মিছিল, শ্রমিক সমাবেশ আর অধিকার আদায়ের শপথের মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত হয়। তবে Irony হলো, যে শিকাগো শহরে শ্রমিকদের রক্তে রঞ্জিত হয়েছিল মে দিবসের জন্ম, সেই আমেরিকা ও এর প্রতিবেশী কানাডায় এই দিনটি অন্যান্য কর্মদিবসের মতোই স্বাভাবিকভাবে কাটে। অফিস-আদালত খোলা থাকে, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস হয়। ১৮৮৬ সালের মে মাসে আমেরিকার শিকাগো শহরের হে-মার্কেট স্কয়ারে দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে হাজার হাজার শ্রমিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ৪ মে আয়োজিত সমাবেশে বোমা বিস্ফোরিত হলে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাঁধে, যেখানে উভয়পক্ষের প্রাণহানি ঘটে। এই ঘটনার স্মরণে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি পায়। কিন্তু আশ্চর্যজনকভাবে, যুক্তরাষ্ট্রে এই দিনটি আজও সরকারি ছুটির মর্যাদা পায়নি। ইতিহাসবিদদের মতে, এর পেছনে রাজনৈতিক ও আদর্শিক কারণ রয়েছে।
হে-মার্কেট ঘটনার পর মার্কিন প্রশাসন ও শিল্পপতিরা আশঙ্কা করেছিলেন, ১ মে সরকারি স্বীকৃতি পেলে শ্রমিকদের মধ্যে তীব্র আন্দোলন আরও বাড়তে পারে। পাঠকেরা দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা ই-মেইলে পাঠাতে পারেন: [email protected] শীতল যুদ্ধের সময়, ১ মে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর শক্তি প্রদর্শনের দিন হিসেবে বিবেচিত হতো। এই প্রেক্ষাপটে, ১৯৫৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডুইট আইজেনহাওয়ার ১ মে-কে ‘লয়্যালটি ডে’ হিসেবে স্বীকৃতি দেন। এর উদ্দেশ্য ছিল শ্রমিক আন্দোলনের চেতনাকে দেশপ্রেমের আড়ালে ঢেকে দেওয়া। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও কানাডায় শ্রমিক দিবস পালিত হয় সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার। ২০২৬ সালে এই দিনটি ৭ সেপ্টেম্বর পড়বে। এই তারিখের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৮৮২ সালে নিউইয়র্কে সেন্ট্রাল লেবার ইউনিয়ন প্রথম শ্রমিক প্যারেড আয়োজন করে। পরবর্তীতে, ১৮৯৪ সালে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড সেপ্টেম্বরের প্রথম সোমবারকে ‘লেবার ডে’ হিসেবে ফেডারেল ছুটি ঘোষণা করেন।
কানাডার নিজস্ব শ্রমিক আন্দোলনের ইতিহাস থাকলেও, তারা পরবর্তীতে একই তারিখে ‘লেবার ডে’ পালন করা শুরু করে। বর্তমানে, উত্তর আমেরিকায় ‘লেবার ডে’ গ্রীষ্মকালীন ছুটির সমাপ্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই দিনে পরিবার-পরিজনের সঙ্গে পিকনিক, বারবিকিউ পার্টি, কেনাকাটার বিশেষ ছাড় এবং বিভিন্ন ক্রীড়া আয়োজনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তবে শ্রম-ইতিহাসবিদদের মতে, ১ মে এবং সেপ্টেম্বরের লেবার ডে—দুটি ভিন্ন ঐতিহাসিক চেতনার প্রতীক। ১ মে শ্রমিক অধিকার আদায়ের সংগ্রামের স্মারক, অন্যদিকে সেপ্টেম্বরের লেবার ডে শ্রমিকদের অবদানের প্রতি আনুষ্ঠানিক স্বীকৃতি। শিকাগোর সেই হে-মার্কেট আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শুধু আমেরিকা ও কানাডার সরকারি ক্যালেন্ডারে ১ মে-র ছুটির লাল চিহ্নটি অনুপস্থিত।।
যমুনা সেতুর কাছে মর্মান্তিক দুর্ঘটনা: ট্রাক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি, আহত ৬