Published : 11 May 2026, 08:03 AM
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে এবং নতুন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের দলে আকৃষ্ট করতে একটি বিশেষ কমিটি গঠন করেছে। রোববার (১০ মে) দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ নির্দেশনায় ‘ন্যাশনাল সার্চ কমিটি’ নামের এই কমিটি গঠিত হয়।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কমিটি এনসিপিতে যোগ দিতে আগ্রহী বিভিন্ন স্তরের নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিদের ব্যাকগ্রাউন্ড যাচাই করবে এবং উপযুক্ততা মূল্যায়নের ভিত্তিতে তাদের যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং আলী আহসান জুনায়েদকে ন্যাশনাল সার্চ কমিটির সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এই পদক্ষেপের মাধ্যমে এনসিপি তাদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনাকে আরও গতিশীল করতে চায়।।
পদোন্নতি নিয়ে অচলাবস্থা: বরিশালে উপাচার্যকে ‘অস্বীকৃত’ ঘোষণা, বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ কর্মবিরতি