Published : 12 May 2026, 06:04 AM
রাজধানীর রাস্তায় চলাচলকারী গাড়িগুলোর জন্য নতুন নিয়ম জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক ইস্যুকৃত বৈধ নিবন্ধন নম্বরপ্লেট এবং কার্যকরী আরএফআইডি ট্যাগ ছাড়া কোনো গাড়ি চলাচল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি, এআই ক্যামেরা দিয়ে মামলা করার সময় কিছু জটিলতা দেখা দেওয়ায় ডিএমপি এই গণবিজ্ঞপ্তি জারি করেছে। ডিএমপি জানিয়েছে, এখনও অনেক গাড়িতে সরকার নির্ধারিত নম্বরপ্লেটের রং, ডিজাইন ও আকার সঠিকভাবে অনুসরণ করা হয়নি।
কিছু গাড়ির মালিক তো বিআরটিএ-র আসল নম্বরপ্লেট ব্যবহার না করে শুধুমাত্র রঙ দিয়ে হাতে আঁকা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করছেন। এছাড়াও, অনেকে নম্বরপ্লেটের ফি পরিশোধ করেও সেটি গাড়িতে লাগাননি। পাশাপাশি, অনেক গাড়িতে লাগানো আরএফআইডি ট্যাগও কাজ করছে না, যা শহরের যান চলাচলকে ব্যাহত করছে। পুলিশ সদর দপ্তর থেকে গাড়ির মালিক ও চালকদেরকে দ্রুত তাদের গাড়িতে বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত নম্বরপ্লেট লাগানোর এবং আরএফআইডি ট্যাগ সক্রিয় রাখার অনুরোধ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে যে সকল গাড়িতে বৈধ নম্বরপ্লেট ও কার্যকরী আরএফআইডি ট্যাগ থাকবে না, তাদের বিরুদ্ধে জরিমানা ও অন্যান্য কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।।
ব্যাংকিং খাতে চরম দুর্নীতি ও অর্থ পাচারের প্রতিবাদে আইনজীবীদের স্মারকলিপি