Published : 12 May 2026, 01:05 PM
শিক্ষাখাতে আরও একটি গৌরবের পালক যোগ হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের। আন্তরিকতা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই প্রতিষ্ঠান অর্জন করেছে আন্তর্জাতিক স্বীকৃতি। ইংরেজি মাধ্যম শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের সঠিক পথে চালিত করতে প্রতিষ্ঠানটির ধারাবাহিক অবদানকে স্বীকৃতিস্বরূপ ‘রেজিস্টার্ড কেমব্রিজ আর্লি ইয়ার্স সেন্টার’ ও ‘কেমব্রিজ পিডিকিউ সেন্টার’ এর মর্যাদা দেওয়া হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি, যা বিশ্বমানের প্রাথমিক শিক্ষা পরিকাঠামো নিয়ে এসেছে।
এখানে রয়েছে সুবিস্তৃত খেলার মাঠ, অত্যাধুনিক সায়েন্স ল্যাব, আইসিটি ল্যাব এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের ক্লাব। এর মধ্যে কমিউনিটি ক্লাব, বিতর্ক ক্লাব, থিয়েটার ক্লাব, স্টেম ও রোবোটিক্স ক্লাব এবং গেমস ও স্পোর্টস ক্লাব বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও ‘ডিউক অফ এডিনবার্গ’ এবং স্কাউটসের মতো আন্তর্জাতিক কার্যক্রম শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সহায়তা করছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে কেমব্রিজ পাথওয়ের আর্লি ইয়ার্স, প্রাইমারি, লোয়ার সেকেন্ডারি, আপার সেকেন্ডারি, আইজিসিএসই ও আইএএল প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবকদের মতামতকে তারা বিশেষভাবে গুরুত্ব দেয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করাই তাদের লক্ষ্য। এই অর্জনের পেছনে শিক্ষক, কর্মকর্তা ও সকলের সম্মিলিত প্রচেষ্টা, অধ্যবসায় ও অঙ্গীকারের কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটি চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।।
ব্যাংকিং খাতে চরম দুর্নীতি ও অর্থ পাচারের প্রতিবাদে আইনজীবীদের স্মারকলিপি