Published : 24 May 2026, 09:29 PM
ব্যাংকগুলোর লভ্যাংশ ঘোষণা ও বিতরণের ক্ষেত্রে নতুন করে কঠোর নিয়ম জারি করলো বাংলাদেশ ব্যাংক। আজ শনিবার (২৩ মে) প্রকাশিত এক নির্দেশনায় বলা হয়েছে, যে সকল ব্যাংকের পরিশোধিত মূলধন দুই হাজার কোটি টাকার কম, তারা শেয়ারহোল্ডারদের জন্য কোনো নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। তবে, যেসব ব্যাংক সকল প্রকার আইনি শর্ত পূরণ করে মুনাফা বিতরণের যোগ্যতা অর্জন করবে, তারা ঘোষিত লভ্যাংশের সর্বোচ্চ ৫০ শতাংশ নগদে বিতরণ করতে পারবে।
এই নিয়ম ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ থেকে কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংক আরও স্পষ্ট করেছে যে, লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে এই সর্বোচ্চ সীমা আরোপ করা হলেও, পূর্বের সকল নির্দেশনা, যার মধ্যে গত ২০২৫ সালের ১৩ মার্চ জারিকৃত ডিওএস সার্কুলার নম্বর ০১ অন্তর্ভুক্ত, তা অপরিবর্তিত থাকবে। বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা জানান, বর্তমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতিতে আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং ব্যাংকিং খাতের মূলধন ভিত্তি আরও শক্তিশালী করাই এই সিদ্ধান্তের প্রধান লক্ষ্য।
।
যমুনা সেতুর কাছে মর্মান্তিক দুর্ঘটনা: ট্রাক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানি, আহত ৬