Published : 24 May 2026, 10:12 PM
ব্যাংকগুলোর লভ্যাংশ ঘোষণা ও বিতরণের ক্ষেত্রে নতুন করে কঠোর নিয়ম জারি করলো বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি প্রকাশিত এক নির্দেশনায় বলা হয়েছে, যে সকল ব্যাংকের পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম, তারা শেয়ারহোল্ডারদের জন্য কোনো নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। তবে, যেসব ব্যাংক সকল আইনি শর্ত পূরণ করে মুনাফা বিতরণের যোগ্যতা অর্জন করবে, তারা ঘোষিত লভ্যাংশের ৫০ শতাংশ পর্যন্ত নগদে বিতরণ করতে পারবে।
এই নিয়ম ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ বিতরণ থেকে কার্যকর হবে। কেন্দ্রীয় ব্যাংক আরও স্পষ্ট করেছে যে, এই নতুন নিয়ম আসার আগে যে সার্কুলারগুলো ছিল, যেমন গত ১৩ মার্চ জারিকৃত ডিওএস সার্কুলার নম্বর ০১, সেগুলো এখনও বহাল থাকবে। বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা জানান, দেশের অর্থনীতিতে চলমান সংকট ও বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জের মধ্যে আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি মজবুত করা এবং ব্যাংকিং খাতের সামগ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।
।
এডিবি’র ১৪০ কোটি ডলার সহায়তা: বাংলাদেশের উন্নয়নে নতুন দিগন্ত