Published : 28 May 2026, 05:05 PM
ইরানের বন্দর আব্বাস অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আজ এক বিবৃতিতে এই নিন্দা জানান। একইসঙ্গে ইরান ওমানের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছে। এর কারণ হলো, বন্দর আব্বাসে হামলার পূর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওমানকে উদ্দেশ্য করে একটি ভীতিকর বার্তা দিয়েছিলেন। অথচ ওমানের সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান।ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘কেউ এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘এটি আন্তর্জাতিক জলসীমা, ওমানকেও অন্য দেশগুলোর মতোই আচরণ করতে হবে।
অন্যথায়, আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হবো। আশা করি তারা বিষয়টি বুঝবে।’ আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে নতুন করে হামলা চালায়। ওয়াশিংটনের দাবি, ইরানের ড্রোন দ্বারা পরিচালিত একটি আক্রমণাত্মক তৎপরতা প্রতিহত করার জন্য এই হামলা চালানো হয়েছে। কারণ, এই তৎপরতা হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হুমকি স্বরূপ ছিল।ইরানের সাথে সম্ভাব্য সমঝোতা নিয়ে আসা একটি খবরকে অস্বীকার করার কয়েক ঘণ্টা পরেই এই হামলাটি ঘটে। একজন মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, তারা ইরানের চারটি আক্রমণকারী ড্রোন ভূপাতিত করেছে এবং বন্দর আব্বাসের একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালায়।
তাদের দাবি, ইরান ওই কেন্দ্র থেকে আরও একটি ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল।অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা মার্কিন হামলার জবাবে একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করেছে। তবে তারা ঘাঁটিটির নাম প্রকাশ করেনি। কুয়েত জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে, তবে হামলার উৎস সম্পর্কে কিছু উল্লেখ করেনি।এই ঘটনা আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান ভঙ্গুর যুদ্ধবিরতিকে ঝুঁকির মুখে ফেলেছে। গত এপ্রিল মাসের শুরু থেকে এই যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।।
হামে জর্জরিত বাংলাদেশ: dernières ২৪ ঘন্টায় আরও ৫ শিশুর প্রাণহানি, মোট মৃত্যুর সংখ্যা ৫৬৫-তে উন্নীত