Published : 21 Jun 2026, 03:46 AM
বিদ্যুতের একটি প্রকল্পের অর্থ ব্যবহার করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কর্মকর্তাদের জন্য নিজেদের বাসস্থান হিসেবে সুইমিং পুল ও জিমনেসিয়ামসহ অত্যাধুনিক 'টুইন টাওয়ার' তৈরি করা হচ্ছে। এই নির্মাণ কাজগুলি প্রকল্পের আওতার বাইরে হলেও চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ বৃহস্পতিবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন।
মন্ত্রী হতাশা প্রকাশ করে বলেন, 'বিদ্যুতের তার ভূ-গর্ভস্থ করার মতো একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অর্থ ডিপিডিসি নেয় আওয়ামী লীগ সরকার। অথচ সেই প্রকল্পের টাকা ব্যবহার করে তাদের কর্মকর্তাদের জন্য শাহবাগে এই বিলাসবহুল টাওয়ারগুলো তৈরি হচ্ছে, যেখানে সুইমিং পুল ও জিম রয়েছে। অথচ ডিপিডিসি একটি লোকসানি প্রতিষ্ঠান!' তিনি আরও প্রশ্ন তোলেন, 'যদি এই নির্মাণ কাজ বন্ধ করা হয়, তাহলে যে অর্থ ব্যয় করা হয়েছে তার কী হবে?' তিনি উল্লেখ করেন যে, কিছু জায়গায় ৫০ শতাংশ এবং কিছু জায়গায় ৬০ শতাংশ অর্থ ইতিমধ্যেই খরচ হয়ে গেছে, এবং এই অর্থ অপচয় হচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
।
বাজেট ঘাটতি মেটাতে বিপুল ঋণ নিলে বেসরকারি বিনিয়োগের পথে বাধা: আইসিএবি-র সতর্কতা