Published : 09 Jul 2026, 03:13 AM
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় একের পর এক অভিনব চমক দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি তাঁর সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ এখন সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তামিলনাড়ু রাজ্যে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘থাই মামান গোল্ড রিং স্কিম’। এই মহৎ উদ্যোগের জন্য তামিলনাড়ু সরকার প্রতি বছর ৭৫৫ কোটি ৮৩ লক্ষ রুপি বরাদ্দ করবে।
প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী দ্রুত দরপত্র প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। ২০২৬ সালের ২২ জুন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর জন্মদিনে, সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুরা এই বিশেষ সুবিধার আওতায় আসবে। এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৫ সেপ্টেম্বর, যখন দ্রাবিড় নেতা পেরারিঞার আন্নার জন্মবার্ষিকী পালিত হচ্ছে। সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই উদ্যোগের অনুপ্রেরণা এসেছে তামিল সংস্কৃতির এক ঐতিহ্যবাহী প্রথা ‘থাই মামান সির’ থেকে, যেখানে নবজাতককে আশীর্বাদ ও উপহার দেন শিশুর মামা। নতুন প্রকল্পে সরকার প্রতীকীভাবে সেই ‘মামা’র ভূমিকা পালন করবে এবং নবজাতকদের প্রতি রাষ্ট্রীয় ভালোবাসা, যত্ন ও স্বাগত জানানোর প্রতীক হিসেবে সোনার আংটি প্রদান করবে।
সরকারের বক্তব্য অনুযায়ী, এই পদক্ষেপ একদিকে যেমন তামিল সাংস্কৃতিক ঐতিহ্যকে সুরক্ষিত করবে, তেমনই নবজাতক ও তাদের পরিবারগুলির প্রতি রাষ্ট্রের স্নেহ ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটাবে। পূর্বেও নেতাদের জন্মদিন উপলক্ষে এই ধরনের উপহার দেওয়া হলেও, এবার এটি একটি সরকারি কল্যাণ প্রকল্প হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। এটি সরকারের ‘ভেত্রি তামিলাগাম ভিশন ডকুমেন্ট’-এরও একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এই উদ্যোগটি একদিকে যেমন সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবে, তেমনই রাষ্ট্রীয় মমত্ববোধের বার্তা দেবে।।
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে আসিয়ানভুক্ত দেশগুলোর যৌথ পদক্ষেপের ডাক পররাষ্ট্রমন্ত্রীর