Published : 15 Jul 2026, 08:13 AM
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনজীবন এবং প্রাণহানির পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলে চলমান 'জুলাই পদযাত্রা' সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মানবিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) দলটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এই স্থগিতাদেশের ফলে ফরিদপুরের নগরকান্দা ও সদর, মাদারীপুর সদর, ভোলা সদর, বরিশালের বাবুগঞ্জ, বরগুনার আমতলী এবং পটুয়াখালী সদরে পূর্বনির্ধারিত পদযাত্রা আপাতত অনুষ্ঠিত হবে না।
এনসিপি সূত্রে জানানো হয়েছে, এই কর্মসূচিগুলো পরবর্তীতে সমন্বয় করে নতুন তারিখ নির্ধারণ করা হবে। তবে, দক্ষিণাঞ্চলের জন্য কর্মসূচি পুরোপুরি বন্ধ থাকবে না; আগামী রোববার (১৯ জুলাই) থেকে এই পদযাত্রা পুনরায় শুরু হবে। ওই দিন বিকেল ৩টায় ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরে এবং সন্ধ্যা ৬টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলা শহরে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। অন্যদিকে, উত্তরাঞ্চলের কর্মসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় বগুড়ার মোকামতলা উপজেলা শহরে এবং সন্ধ্যা ৬টায় জয়পুরহাট সদরে এনসিপির 'জুলাই পদযাত্রা' যথারীতি অনুষ্ঠিত হবে।।
শিক্ষামন্ত্রী ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন