Published : 21 Jul 2026, 03:11 AM
বলিউড সুপারস্টার সালমান খানের শারীরিক অবস্থা নিয়ে আবারও শুরু হয়েছে তীব্র জল্পনা। সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে তাঁর উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়ার পর বহু ভক্ত দাবি করেছেন যে, আগের তুলনায় তিনি কিছুটা রোগা, ক্লান্ত এবং নিস্তেজ দেখাচ্ছেন। এই ভিডিও ঘিরে নানা আলোচনা চলার মধ্যেই অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে এক রহস্যময় বার্তা দেন। কিছুদিন আগে সালমান খান মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটির (এসআরএ) ডেটা সংগ্রহ ও যাচাইকরণ সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের ভিডিও প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পেটানো গড়ন এবং সিক্স প্যাক অ্যাবস—সবকিছুই যেন হারিয়ে গেছে! তাঁর ওজন অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় অনুরাগীরা তাঁর স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
কেউ কেউ মনে করছেন, অভিনেতার মধ্যে আগের মতো প্রাণবন্ততা কম। আবার কেউ তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। তবে কিছু ভক্ত সতর্ক করেছেন যে, অল্প সময়ের একটি ভিডিও দেখে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা উচিত নয়। এই জল্পনা সত্ত্বেও, সালমান খানের নতুন কোনো শারীরিক সমস্যার বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হয়নি। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান খান কিছু ছবি পোস্ট করেন, যেখানে তিনি প্রশ্ন তোলেন, ‘আপনাদের শরীর কেমন আছে?’ এই পোস্টগুলো ভক্তদের মধ্যে আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে। এই সময়ে, মুক্তি ঠেকাতে আদালতে সালমান এবং নতুন টিজারে বিস্ফোরক ইঙ্গিত দেওয়ার ঘটনাটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে।
অনেক ভক্ত মনে করছেন, এই গুঞ্জনের জবাবই হয়তো অভিনেতার পক্ষ থেকে ইঙ্গিতপূর্ণ। ভক্তরা তাঁর প্রতি ভালোবাসা ও সমর্থনের বার্তা দিতে শুরু করেছেন এবং ভিত্তিহীন গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। অতীতেও সালমান খান বিভিন্ন শারীরিক সমস্যার কথা প্রকাশ্যে এনেছেন। তবে ভাইরাল হওয়া সাম্প্রতিক ভিডিওর পরিপ্রেক্ষিতে যে নতুন জল্পনা তৈরি হয়েছে, সে বিষয়ে তিনি এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেননি।।
প্রবাসী কর্মীদের জন্য বিমান ভ্রমণ ও বলাকা লাউঞ্জে বিশেষ সুবিধা নিশ্চিত করল সরকার