Published : 27 Jul 2026, 07:16 AM
পাঞ্জাবি চলচ্চিত্রের জগতে যাত্রা শুরু করলেও বর্তমানে বলিউড মঞ্চে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন শেহনাজ গিল। তাঁর সরল ব্যক্তিত্ব, প্রাণবন্ত উপস্থিতি এবং কঠোর পরিশ্রমের ফলস্বরূপ তিনি অল্প সময়েই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। ‘বিগ বস ১৩’-এর মাধ্যমে যে আলো পেয়েছেন, তা এখন তাঁর নতুন পাঞ্জাবি চলচ্চিত্র ‘ইশকনামা’ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু। এই ছবিটি এক সাহসী তরুণীর বাস্তব প্রেমের গল্প অবলম্বনে নির্মিত এবং গত ২৪ জুলাই মুক্তি পেয়েছে। নিজের প্রেম, বিবাহ এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি একটি পডকাস্টে খোলামেলা আলোচনা করেছেন। অরবিন্দ এস খাইরা পরিচালিত এই রোমান্টিক ছবিটি ‘ইশকনামা’-তে শেহনাজের বিপরীতে অভিনয় করেছেন জে রন্ধওয়া। ছবিতে নাসিমা নামের এক পাকিস্তানি তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন শেহনাজ। ভারত ও পাকিস্তানের সীমান্তের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় প্রেম, বিচ্ছেদ এবং আত্মত্যাগের গভীর আবেগ ফুটে উঠেছে। ছবিটি প্রসঙ্গে শেহনাজ বলেন, ‘নাসিমা অত্যন্ত সাহসী ও দৃঢ়চেতা এক নারী। সে একেবারেই ভিন্ন ধরনের চরিত্র।
দর্শক আমাকে সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পাবে। ভালোবাসার জন্য সে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’ ব্যক্তিগত জীবন নিয়ে তিনি খুব কমই কথা বলেন। বিশেষত প্রেমের সম্পর্ক নিয়ে বরাবরই সংযত ছিলেন তিনি। তবে সাম্প্রতিক একটি পডকাস্টে তিনি মনে করেন, নিজের জীবন নিয়ে সিনেমা তৈরি করা দর্শকদের আগ্রহের কারণ হবে। শেহনাজ আরও বলেন, ‘আমার জীবনে অনেক উত্থান-পতন এসেছে, এমন অনেক ঘটনা আছে যা সাধারণ মানুষ জানে না। তাই আমার গল্প দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি।’ প্রেম সম্পর্কে জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি প্রেমে বিশ্বাসী, তবে আমি চাই সম্পর্কটি হোক সত্যিকারের। আমার কাছে সম্মান, বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ জীবনের অভিজ্ঞতা তাঁকে অনেক বেশি পরিণত করেছে বলেও তিনি মনে করেন।
তাঁর কথায়, ‘জীবনে যা কিছু ঘটেছে, তা আমাকে অনেক কিছু শিখিয়েছে। এখন আমি অনেক বেশি পরিণত। তাই সম্পর্কের ক্ষেত্রেও আগের চেয়ে অনেক বেশি সচেতন।’ বিবাহ প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, ‘আমার কোনো তাড়াহুড়ো নেই। সঠিক মানুষ খুঁজে পেলে এবং মনে হলে সময় এসেছে, তখনই আমি বিয়ে করব।’ অভিনয়েই বর্তমানে তাঁর সমস্ত মনোযোগ। তিনি বলেন, ‘মানুষ যেন আমাকে একজন ভালো অভিনেত্রী হিসেবে মনে রাখে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য।’ আরও পড়ুনকার সঙ্গে প্রেম করছেন শেহনাজ, ভিডিও ভাইরাল১১ জুলাই ২০২৬ ‘বিগ বস ১৩’-এর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করা শেহনাজ পরবর্তীতে হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত ভিডিওতে কাজ করে নিজের অবস্থান আরও মজবুত করেছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন নতুন প্রকল্পে তিনি এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।।
চর দখলের রক্তক্ষয়ী সংঘাত: মেঘনা নদী থেকে উদ্ধার টেটাবিদ্ধ এক নারীর দেহ