Published : 02 Aug 2026, 12:16 PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫' প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নির্বাচিত সকল প্রার্থীর জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। এই নির্বাচিত শিক্ষকবৃন্দ আগামী ১ অক্টোবর থেকে নিজ নিজ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিদ্যালয়-২ শাখা কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র যথাসময়ে পাঠানো হবে। যোগদানের পর তাদের পদায়ন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
এই সংক্রান্ত সকল পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।।
দুবাই জেল থেকে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ, শর্ত সাপেক্ষে জামিন