Published : 14 Aug 2026, 10:16 PM
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিশ্চিত করেছেন যে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক আলোচনার জন্য এবং নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের 'আউটরিচ সেশনে' আমন্ত্রণ জানিয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। তিনি আরও উল্লেখ করেন যে এই বিষয়ে কোনো অগ্রগতি হলে তা পরবর্তীতে জানানো হবে। তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, 'আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি।
' তিনি যোগ করেন, 'ব্রিকস আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্যও আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছি এবং এই বিষয়ে কোনো অগ্রগতি হলে আমরা আপনাদের অবহিত করব।' আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে ১১টি দেশের আন্তঃসরকারি জোট 'ব্রিকস'-এর গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে, যার সভাপতিত্ব করছে ভারত। ব্রিকসের বর্তমান সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, মিশর, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইথিওপিয়া। বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে ভারত কীভাবে সাহায্য করতে পারে— এই প্রশ্নের উত্তরে জয়সওয়াল জানান যে ডিজেল সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারতের একটি চলমান চুক্তি বিদ্যমান।
তিনি আরও স্পষ্ট করেন যে, যদি বাংলাদেশ অতিরিক্ত জ্বালানি তেলের চাহিদার কোনো অনুরোধ করে, তবে তা ভারতের নিজস্ব প্রয়োজন, শোধন সক্ষমতা এবং দেশে ডিজেলের সহজলভ্যতা বিবেচনা করে পর্যালোচনা করা হবে।।
কারিগরি ত্রুটির জেরে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ ফের স্তব্ধ