Published : 24 Jan 2026, 03:08 PM
বাংলা দ্বিতীয় পত্র: গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ধ্বনি ও উচ্চারণ – ব্যঞ্জনবর্ণের বিশ্লেষণ ১. ‘হাতি’ শব্দে ‘হ’ ধ্বনিটি কোন ব্যঞ্জনবর্ণের উদাহরণ? ক. ওঁষ্ঠ্য ব্যঞ্জন খ. দন্ত্য ব্যঞ্জন গ. কণ্ঠ্য ব্যঞ্জন ঘ. কণ্ঠনালীয় ধ্বনি ২. ‘স্পর্শ ব্যঞ্জন’ বলতে কোন ধরনের ব্যঞ্জনবর্ণকে বোঝায়? ক. নাসিক্য ব্যঞ্জন খ. উষ্ণ ব্যঞ্জন গ. স্পৃষ্ট ব্যঞ্জন ঘ. কম্পিত ব্যঞ্জন ৩. কোন ধ্বনির উচ্চারণ অনেকটা শিসের মতো শোনা যায়? ক. ত, থ খ. শ, স গ. চ, ছ ঘ. য, র ৪. পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি কোনটি? ক. ল খ. গ গ. হ ঘ. জ ৫. তাড়িত ব্যঞ্জনধ্বনি বলতে কী বোঝায়? উদাহরণ দিন।
ক. ড় খ. গ গ. হ ঘ. জ ৬. নিচের কোনগুলো ঘোষ ব্যঞ্জনধ্বনি? ক. ব, ভ খ. ত, দ গ. গ, চ ঘ. স, হ ৭. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্রের কম্পন বেশি অনুভূত হয়? ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি ৮. ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম হলে সেই ধ্বনিগুলোকে কী বলা হয়? ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি ৯. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্রের কম্পন কম থাকে? ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি ১০. ফুসফুস থেকে শক্তিশালী বায়ুপ্রবাহের মাধ্যমে উচ্চারিত ধ্বনিগুলো কী নামে পরিচিত? ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি ১১. নিচের কোন শব্দে কম্পিত ব্যঞ্জনধ্বনির ব্যবহার রয়েছে? ক. বড় খ. চানাচুর গ. হঠাৎ ঘ. দন্ত্য ১২. উচ্চারণ স্থান অনুযায়ী ‘শ’ ধ্বনিটি কী ধরনের? ক. মূর্ধন্য খ. তালব্য গ. দন্ত্য ঘ. কণ্ঠ্য ১৩. উচ্চারণ স্থান অনুযায়ী স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ ১৪. কোন ধ্বনি উচ্চারণের সময় জিভ দ্রুত দন্তমূলকে স্পর্শ করে? ক. তালব্য ধ্বনি খ. কম্পিত ধ্বনি গ. মূর্ধন্য ধ্বনি ঘ. নাসিক্য ধ্বনি সঠিক উত্তর: ১. ঘ ২. গ ৩. খ ৪. ক ৫. ক ৬. ক ৭. ক ৮. গ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. ঘ ১৪. খ *লেখক: জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
জনসাধারণের সমর্থন না থাকলে পরিস্থিতি ভিন্ন হতো: ক্রিকেটার নাঈম হাসানের অভিযোগ