Published : 06 Mar 2026, 03:05 AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে এক অসহায় পথশিশুকে উত্ত্যক্ত করার চেষ্টার অভিযোগে এক যুবককে শিক্ষার্থীরা পুলিশের হাতে তুলে দিয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল-এর আশেপাশে তাকে আটক করা হয় এবং শাহবাগ থানায় সোপর্দ করা হয়। তবে পুলিশ বলছে, এটি একটি ভুল বোঝাবুঝি ছিল।আটককৃত যুবকের নাম মাহবুবুর রহমান। পেশায় সে পলাশী মার্কেটে দুধ সরবরাহ করে।ডাকসুর প্রাক্তন কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
তিনি জানান, শিক্ষার্থীরা এবং প্রক্টরিয়াল টিমের সদস্যরা হাতে-নাতে ধরে ফেলেন যুবকটিকে, যখন সে ফুটপাতে থাকা পথশিশুকে উত্ত্যক্ত করছিল। সর্বমিত্র চাকমা আরও উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি তার কাছে অপরাধ স্বীকার করেছে এবং শয়তানের প্ররোচনায় এমন কাজ করার কথা জানিয়েছে। যেহেতু মামলার বাদী হওয়ার মতো কেউ ছিল না এবং আইনি জটিলতা এড়াতে, মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনাটি আসলে ভুল বোঝাবুঝি। তিনি বলেন, “বিষয়টি তেমন নয়। ক্যাম্পাসে খাবার ডেলিভারি করতে আসা এক যুবক ফুটপাত দিয়ে যাওয়ার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিল।
এসময় সেখানে বসে থাকা একটি পথশিশুর সাথে কথা বলতে গেলে মেয়েটি ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। ক্যাম্পাসের কয়েকজন শিক্ষার্থী তাকে সাইকেল নিয়ে থামা দেখে ভুল ধারণা করে ফেলে।” ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও নিরাপত্তাকর্মীদের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, যুবকের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তাই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরাই তাকে ছেড়ে দিয়েছেন।।
বাজেট ঘাটতি মেটাতে বিপুল ঋণ নিলে বেসরকারি বিনিয়োগের পথে বাধা: আইসিএবি-র সতর্কতা